পুলিশের বাজেট ছোট কম্বলের মতো: স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪০

পুলিশের বাজেট ছোট কম্বলের মতো: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশেল বাজেট ছোট কম্বলের মতো, যা মাথায় দিলে পায়ে থাকে না আবার পায়ে দিলে মাথায় থাকে না। রবিবার দুপুরে লক্ষ্মীপুর সার্কিট হাউজে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। কোনও সন্ত্রাসী যেন ভোটকেন্দ্রে এবং নির্বাচনি প্রচার অভিযানে অংশগ্রহণ করতে না পেরে সেজন্য তারা নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করবেন।
আসাদুজ্জামান খাঁন আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, তাই এর সঙ্গে সমন্বয় রাখতে লক্ষ্মীপুর জেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে। এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য শাহজাহান কামাল ও আব্দুলাহ আল মামুন, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর পৌর সভার মেয়র আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ জামাল রিপন, যুবলীগ নেতা মাহবুবুল হক,জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।
/এআর / এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম