রাজশাহীর পাসপোর্ট অফিস চত্বরে অভিযান চালিয়ে দালাল চক্রের ৯ সদস্যকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সকালে পাসপোর্ট অফস চত্বর থেকে দালালদের আটক করার পর কারাদণ্ড দেন নিবাহী ম্যাজিস্ট্রেট সুকলা সরকার।
গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী মহানগরীর সপুরা এলাকার ফজর আলী (২৯), দুলাল হোসেন (৩৩), আজিজুল ইসলাম (৩০), মোকসেদ আলী (৬২), শহিদুল ইসলাম (৩১),সাইদুল ইসলাম (৪২),রাজু (২৫),পরশ (৩৫) এবং মাসুম বিল্লা (২৭)।
র্যাব-৫ এর মিডিয়া উইয়িং কর্মকর্তা এএসপি শ্যামল চৌধুরী বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরেই পাসপোর্ট করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে দালালদের আটকের পর ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।
এর আগে কয়েকবার অভিযান চালিয়ে দালাল চক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের জেল-জরিমানা করেন।
/এসএনএইচ/এএইচ/








