রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৩, ১৬:৫১আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৬:৫১

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রামেক হাসপাতালে এ বছর ২২ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত একটা ও দেড়টার দিকে ওই দুজনের মৃত্যু হয়। তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

মারা যাওয়া দুজন হলেন– রাজশাহীর চারঘাট উপজেলার রয়েস উদ্দিনের স্ত্রী জেসমিন (৫০) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাকিবুল ইসলামের ছেলে পলাশ (২৯)।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, ডেঙ্গু আক্রান্ত দুজনই জ্বর নিয়ে সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি হন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে আইসিইউতে পাঠানো হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।

এদিকে, রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৮ জন। তাদের মধ্যে ২০৬ জন স্থানীয় রোগী ভর্তি আছেন।

এ বছরে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৪২৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ১৯৯ জন। এর মধ্যে স্থানীয় রোগী ছিলেন ২ হাজার ২৫৪ জন। মারা গেছেন  ২২ জন।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম