দিনাজপুরের চিরিরবন্দর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও রাকসুর সাবেক এজিএস মোতালেব হোসেন সরকারের চতুর্থ মৃতু্বার্ষিকী উপলক্ষে ‘স্মরণসভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) দিনাজপুরের চিরিরবন্দরের বাসুদেবপুরে নিজবাসভবনে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী।
সাংবাদিক রাশেদুল আলম রাসেলের সঞ্চালনায় এ আয়োজনে বক্তব্য দেন– ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. আনোয়ার হোসেন সরকার রুবেল, নিখিল রঞ্জন রায়, মো. আবু হায়দার লিটন, চিরিরবন্দর আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলী সরকার।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অমরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক হেলাল সরকার।
এ ছাড়াও দুটি এতিম খানায় কোরআন তেলাওয়াত এবং এতিম শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়।








