গভীর রাতে স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে পুলিশ, সকালে মিললো লাশ

কুমিল্লা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৩, ১৫:৩৬আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৫:৩৬

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের ধাওয়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মোকাম গ্রামে রবিবার রাতে এ ঘটনা ঘটে।

মৃতের নাম মো. জাকির হোসেন (৩৫)। তিনি উপজেলার মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

সোমবার (৩০ অক্টোবর) নিহতের পরিবার জানায়, রবিবার (২৯ অক্টোবর) রাত ৪টায় একদল পুলিশ জাকিরের বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকির পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সে সময় পুলিশ জাকিরকে ধাওয়া দেয়। পরে ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ভেবেছিলেন তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। স্থানীয়রা সকালে বাড়ির পাশে জাকিরের মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাকে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গেই আছি। রবিবার রাতে দুটি সিএনজিচালিত অটোরিকশায় পুলিশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের জাকির হোসেনের বাড়িতে যায়। সেখানে তাকে ডাকাডাকি করে। পরে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তাকে ধাওয়া করে পুলিশ। সকালে বাড়ির পাশে জাকিরের মরদেহ পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘জাকিরের দুই হাতে হ্যান্ডকাফ পরানোর চিহ্ন রয়েছে। পুলিশের নির্যাতনেই তার মৃত্যু হতে পারে।’

এ বিষয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাবেদ উল ইসলাম জানান, রাতে পুলিশ জাকিরকে গ্রেফতার করতে তার বাড়িতে যায়। ঘরে তাকে না পেয়ে পুলিশ সদস্যরা চলে আসেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার বলেন, ‘পুলিশ তার বাড়িতে গিয়েছিল। তবে তখন তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী বলেছেন, তিনি বেড়াতে গেছেন। পুলিশ পরে ফিরে আসে। পরে শুনেছি, তার মরদেহ পাওয়া গেছে।’

জাকিরের বিরুদ্ধে কোনও মামলার ওয়ারেন্ট ছিল কিনা, এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, ‘তা আমার জানা নেই। তিনি অন্য একটি মামলার সন্দেহভাজন আসামি ছিলেন।’

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম