পটুয়াখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পটুয়াখালী প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:১২আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:১২

র‌্যাব পটুয়াখালী শহরের বাধঘাট এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম গোলাম মওলা (৩৬)। তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ।
সোমবার ভোরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশে শহর সংলগ্ন বাধঘাট এলাকায় একটি বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, গুলির খোসা, ম্যাগজিন ও ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহত মাওলা পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকার মৃত নূর হোসেন মৃধার ছেলে।
র‌্যাব-৮ পটুয়াখালীর কমান্ডার এএসপি ফজলুর রহমান জানান, রাত অনুমান সাড়ে ৪টার দিকে র‌্যাবের কাছে খবর আসে শহর সংলগ্ন বাধঘাট এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম পাশে একটি বাগানে ১০/১২ জনের একদল সন্ত্রাসী অস্ত্র-শস্ত্র নিয়ে জড়ো হচ্ছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। পরে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে মাওলার লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, দেশে তৈরি ১টি বন্দুক, ২টি ম্যাগজিন, বিপুল পরিমান গোলাবারুদ ও ৬শ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

পুলিশ জানায়, নিহত গোলাম মাওলা মৃধার নামে সদর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম