চট্টগ্রামে বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ নভেম্বর ২০২৩, ১৭:১৩আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৭:১৩

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটে নগরীর কোতয়ালি থানাধীন আট মার্চিং মোড়ে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

সে সময় একটি গাড়ির কাচ ভাঙচুর করেন ছাত্রদল, যুবদল ও শ্রমিক দল সমর্থিত একদল অবরোধ সমর্থক। এই সময় জনমনে ব্যাপক আতঙ্ক বিরাজ করে।

পরে পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে তৌহিদুল ইসলাম (২৮) নামে যুবদলের এক কর্মীকে আটক করা হয়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে অবরোধ সমর্থনে ২৫-৩০ জন ককটেল বিস্ফোরণ করে একটি গাড়ির কাচ ভাঙচুর করে। তাৎক্ষণিক আশেপাশে নিয়োজিত টহল ডিউটির পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি করে একটি অবিস্ফোরিত ককটেল ও দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।’

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক