মোটরসাইকেলে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলো তিন বন্ধু

মীরসরাই প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৩, ১৯:১৬আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৯:১৬

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় তিন জন নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহ এলাকায় চট্টগ্রামমুখী ইউটার্নে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলো– মীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে মো. আকিব (১৮), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে জনি (১৬), ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (১৫)।

নিহত ইমাম নিজামপুর মুসলিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। জনি সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি এবং আকিব একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

আহত হয়েছে আরাফাত হোসেন (১৬) নামে একজন। সে মঘাদিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের সালাহ উদ্দিনের ছেলে এবং আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী নুরুল আলম বলেন, ‘শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহ ইউটার্নের সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। এ সময় আরও একজন আহত হয়। নিহতদের উদ্ধার করে টেরিয়াইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। আহত আরাফাতকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন বলেন, ‘নিহত আকিব ও জনি সব সময় একসঙ্গে চলাফেরা করতো। শনিবারও সকালে তারা একসঙ্গে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে আরও দুই বন্ধুসহ চার জন সীতাকুণ্ড যাচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে থানায় গিয়ে নিহতদের মরদেহ বুঝে নিয়েছি। শনিবার এশার নামাজের পর দুজনের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে।’

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, ‘একসঙ্গে তরতাজা তিনটি ছেলে অকালে চলে গেলো।’

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, ‘শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকা থেকে একটি মোটরসাইকেলে চার শিক্ষার্থী সীতাকুণ্ডে যাচ্ছিল। এ সময় ছোট কমলদহ এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। আরোহীরা হেলমেটবিহীন ছিল।’

তিনি জানান, দুর্ঘটনার পরপর অজ্ঞাত কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম