আমির খসরুকে গ্রেফতারের প্রতিবাদে রবিবার চট্টগ্রামে হরতাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ নভেম্বর ২০২৩, ২০:১২আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ২০:১২

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে রবিবার (৫ নভেম্বর) চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এ হরতাল কর্মসূচি আহ্বান করেছে।

 শনিবার (৪ নভেম্বর) চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতাল আহ্বানের এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে ঢাকায় গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করে। পরে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর প্রতিবাদে রবিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল কর্মসূচি আহ্বান করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সরকারের পদত্যাগের একদফা দাবির আন্দোলনের অকুতোভয় সৈনিক, চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার নির্যাতনের প্রতিবাদ জানাতে চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণকে এ কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম জেলা ও মহানগরে সর্বাত্মকভাবে এ হরতাল কর্মসূচি পালন করা হবে। তবে অ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহী ও সাংবাদিকদের বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। পাশাপাশি রবিবার ও সোমবার বিএনপির ডাকা দেশব্যাপী দুই দিনের অবরোধ কর্মসূচিও চলমান থাকবে।

এদিকে, হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।

নেতৃবৃন্দ বলেন, ‘হরতাল ও অবরোধ জনগণের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি। বিএনপি ঘোষিত জনসম্পৃক্ত এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে হচ্ছে। এটি সিনিয়র নেতাদের মুক্তি ও এক দফার দাবি আদায়ের কর্মসূচি। এই হরতাল, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে। তাই চট্টগ্রামবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করার আহ্বান জানাচ্ছি।’

/এমএএ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম