খুলনায় ছাত্রদলের মশাল মিছিল

খুলনা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৩, ২৩:২২আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ২৩:২২

খুলনায় মশাল মিছিল করেছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রীকে খুলনার বাসা থেকে তুলে নেওয়ার ৪৮ ঘণ্টা পর রমনা থানার পেন্ডিং মামলায় জেল হাজতে পাঠানোর প্রতিবাদ, সব বন্দিকে মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অবরোধ কর্মসূচি সফলে তারা এ মিছিল করেন।

শনিবার রাতে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন– সংগঠনটির জেলা সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, সহ-সভাপতি রহমান ও মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক শেখ ফারুক, পূর্ব রূপসা থানা ছাত্রদলের আহ্বায়ক কাজী জাকারিয়া, জাহিদুল ইসলাম, খাইরুল রাজু প্রমুখ।

এদিকে, খুলনা মহানগর বিএনপির সদস্য মিজানুর রহমান মিলটন এক প্রেস বার্তায় জানান, খুলনায় গত ২৪ ঘণ্টায় বিএনপি ও অঙ্গ দলের ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন– ২৬নং ওয়ার্ড যুবদলের শেখ অহিদুজ্জামান শুভ, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির কর্মী জাহিদুল ইসলাম, ৩০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, মতিউর রহমান বুলেট, আড়ংঘাটা থানা বিএনপি কর্মী কামরুল সরদার, ২৬নং ওয়ার্ড বিএনপি কর্মী ইমরান সরদার, খালিশপুর থানা বিএনপি কর্মী বাছেদ আলী বাচ্চু, ৩নং ওয়ার্ড যুবদল কর্মী চুন্নু শেখ, মো. আলম শেখ, মোড়লগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মো. রাকিব হোসেন, শ্রমিক দল নেতা গিয়াসউদ্দিন মাতব্বর।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার রাতে এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম