মহাসড়কে পানি ছিটানোর লরি থামিয়ে অগ্নিসংযোগ

বগুড়া প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৩, ১৭:২৪আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৭:২৪

বগুড়ার শাজাহানপুরে অবরোধকারীরা নির্মাণাধীন মহাসড়কে পানি ছিটানোর সময় পানিবাহী লরি থামিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে। আগুনে লরির ইঞ্জিনসহ কেবিনের পুরো অংশ পুড়ে গেছে। সোমবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বেতগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

পানিবাহী লরির চালক হাফিজুর রহমান গাজী জানান, ঢাকা-রংপুর মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে। দুপুরের দিকে তারা ৩-৪ জন বেতগাড়ী এলাকায় সিপিসিএল কোম্পানির লরি (ঢাকা মেট্রো-ড ১১-০৩৩৮) দিয়ে মহাসড়কে পানি ছিটাচ্ছিলেন। সে সময় প্রায় ২০ জন পিকেটার সেখানে এসে তাদের লরি থেকে নেমে যেতে বলে। তারা গাড়ি থেকে নামার পরপরই পিকেটাররা লরিতে দাহ্য কোনও পদার্থ ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে লরিতে আগুন জ্বলে ওঠে। আগুনে লরির ইঞ্জিনসহ কেবিনের পুরো অংশ পুড়ে গেছে। আগুনে ওই কোম্পানির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘পিকেটাররা বেতগাড়ী এলাকায় মহাসড়কে পানিবাহী লরি থামিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়নি। দুর্বৃত্তদের শনাক্ত করার কাজ চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম