চমেক হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীর ঘুষিতে অফিস সহায়ক নিহতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ নভেম্বর ২০২৩, ২১:২৫আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ২১:২৫

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী সমীরণ নাথের (৪৩) ঘুষিতে ফরেনসিক বিভাগের অফিস সহায়ক মো. ইলিয়াছ (৪৭) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৬ নভেম্বর) বিকালে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় পুলিশ পরিচ্ছন্নতাকর্মী সমীরণ নাথকে গ্রেফতার করেছে।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় ইলিয়াছকে উদ্ধার করে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তার মৃত্যু হয়।

নিহত ইলিয়াছ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানাধীন মৃত মো. আবুল হোসেনের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নূরুল আলম আশিক বলেন, ‘রবিবার বিকাল ৫টায় চমেক হাসপাতাল মর্গের সামনে ফুটপাতে ইলিয়াছ এবং সমীরণ নাথের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সমীরণ ইলিয়াছকে ঘুষি দেয়। এতে গুরুতর আহত হন ইলিয়াছ। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হলে আজ তার মৃত্যু হয়।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরিচ্ছন্নতাকর্মী সমীরণ নাথকে গ্রেফতার করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের