মীরসরাইয়ে জামায়াতের সেক্রেটারিসহ গ্রেফতার ৩

মীরসরাই প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৩, ২০:০৮আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২০:০৮

মীরসরাইয়ে থানা জামায়াতের সেক্রেটারিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার (৮ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো– মীরসরাই থানা জামায়াতের সেক্রেটারি ও সাহেরখালী হাবিবিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন (৬৫), ওয়াহেদপুর ইউনিয়ন জামায়াতের আমির ও জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. সিরাজুল ইসলাম (৪৫) এবং জামায়াত কর্মী অহিদুর নূর চৌধুরী (৫০)।

উপজেলার সাহেরখালী, মঘাদিয়া ও বড়কমলদহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘গ্রেফতার জামায়াত নেতাদের নামে থানায় মামলা রয়েছে। তাদের মধ্যে দুই জনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। মীরসরাই থানা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুনকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।’

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম