নারায়ণগঞ্জে তেলের ট্যাংকে পড়ে শ্রমিক ও প্রহরীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৭আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪০

বাঁচানো যায়নি মবিল কারখানার রিজার্ভ ট্যাংকে পড়ে যাওয়া দুই ব্যক্তিকে। ফায়ার সার্ভিসের চেষ্টায় উদ্ধার হয়েছে তাদের মরদেহ। এদের একজন ওই মবিল কারখানার শ্রমিক, অপরজন প্রহরী।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি ফিলিং স্টেশনে সোমবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। পরে বিকাল পৌনে ৫টায় ট্যাংক হতে ফায়ার সার্ভিসের লোকজন তাদের লাশ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ

নিহতরা হলেন প্রহরী মোহাম্মদ হান্নান (৪০) ও শ্রমিক মাসুম মিয়া (৩৫)।

সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, মদনপুর-আড়াইহাজার সড়কের পাশে নয়াপুর হাতুড়াপাড়া এলাকায় চাঁন অ্যান্ড সূর্য নামের একটি ফিলিং স্টেশনের অঙ্গ প্রতিষ্ঠান হলো মেসার্স ময়না ট্রেডিং। দুটি প্রতিষ্ঠান পাশাপাশি অবস্থিত। ময়না ট্রেডিংয়ের মালিক হলো কবির হোসেন। ওই কারখানায় পোড়া মবিল সংগ্রহ করা হতো। সোমবার দুপুর পৌনে ১টার দিকে ওই কারখানার একটি ট্যাংকে পড়ে যান মাসুম। বিষয়টি কিছুক্ষণ পর অন্য শ্রমিকেরা টের পেয়ে প্রহরী হান্নানকে ডেকে আনেন। রাতভর দায়িত্ব পালনের পর ওই ফিলিং স্টেশনেরই একটি ঘরে তখন ঘুমাচ্ছিলেন প্রহরী হান্নান। শ্রমিকদের দাবি, ঘুম ঘুম চোখেই তিনি মাসুমকে উদ্ধারের জন্য চেষ্টা করলে অসাবধানতাবশত ট্যাংকে পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ের সদর দফতরের টিম লিডার আলাউদ্দিন এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম এসে বিকেল সাড়ে ৪টায় উভয়ের লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকেই মালিক পক্ষের লোকজন পালিয়ে গেছে।

 /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম