মোবাইল ফোন কেড়ে নিতেই হত্যা করা হয় শিশু হোসেনকে!

কুমিল্লা প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৩আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫০

কুমিল্লার লাকসামে মো.হোসেনকে মোবাইল ফোন ছিনতাইয়ের জন্য হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হোসেন স্থানীয় মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

ময়না তদন্তের পর সোমবার বিকালে শিশুর মরদেহ তার বাড়িতে নেওয়া হয়েছে।

কুমিল্লায় নিহত শিশু হোসেন


এদিকে সোমবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল ও পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক নিহতের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে লাকসাম থানায় একটি হত্যা মামলা করেছেন।

শিশু হোসেনের বাড়ি পরিদর্শন করেন কুমিল্লার ডিসি ও এসপি
লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, লাকসাম উপজেলার চুনাতি চাঁদপুর এলাকার অটোরিকশাচালক মোস্তফা কামালের ছেলে মো. হোসেন শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রবিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন পার্শ্ববর্তী একটি ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তার কপাল ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশ থেকে বিড়ি সিগারেটের পোড়া অংশ ও দিয়াশলাই উদ্ধার করা হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় শিশুটির কাছে একটি মোবাইল ফোন ছিল। এটি ছিনতাইয়ের জন্য এই হত্যাকাণ্ড হতে পারে বলে তিনি ধারণা করছেন।

পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, আমরা গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করছি।

 

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম