থেমে থাকা পিকআপ-অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

মীরসরাই প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৩, ১৮:১৮আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৮:১৮

মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি পিকআপ এবং দুটি ব্যাটারিচালিত অটোরিকশায় বেপরোয়া গতির কাভার্ডভ্যানের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে মীরসরাইয়ের সুফিয়ারোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মীরসরাই পৌরসভার মধ্যম তালবাড়িয়া গ্রামের বকতিয়ার খানের ছেলে ফরিদুল ইসলাম (৩৩), একই এলাকার শহীদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪৮) এবং সৈয়দুল হকের ছেলে শহীদুল ইসলাম (৩২)। তাদের মধ্যে ফরিদুল ভ্যানচালক ও ইকবাল পিকআপ চালক। ইকবাল ও ফরিদুল ঘটনাস্থলে নিহত হন। শহীদুল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ সময় আহত হয়েছেন মিজানুর রহমান নামে আরও একজন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান চালক রাসেল মিয়াকে (৩৫) আটক করেছে। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ফজলু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী শাকিল নাথ ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুফিয়ারোড এলাকার তালবাড়িয়া সড়কের পাশে দাঁড়িয়ে একটি পিকআপ গাছ বোঝাই করছিল। কয়েকটি ব্যাটারিচালিত রিকশাও সেখানে যাত্রীর জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান হঠাৎ দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে ধাক্কা দিয়ে একটি গাছে আটকে যায়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হন এবং দুই জন আহত হয়। আহতদের মধ্যে একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি সোহেল সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। কাভার্ডভ্যান চালকের চোখে ঘুম থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

নিহতদের লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম