কুমিল্লায় ব্যানার জ্বালিয়ে বিএনপির সড়ক অবরোধের চেষ্টা

কুমিল্লা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৩, ২১:৫২আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২১:৫২

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগর বিএনপি। বুধবার সন্ধ্যার পর নগরীর সরকারি মহিলা কলেজ থেকে মিছিলটি রাণীর দিঘি পর্যন্ত আসলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় সড়কে পুরনো ব্যানার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন বিএনপি নেতাকর্মীরা।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোর্শেদ বলেন, ‘একটি মিছিল এসে রাণীর দিঘির পাড়ে ব্যানার জ্বালায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়।’

এদিকে, সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণার পর পর ৭ তারিখ নির্বাচন অনুষ্ঠানের সমর্থনে আনন্দ মিছিল বের করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার নেতৃত্বে একটি মিছিল কুমিল্লা মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ ছাড়াও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ বিভিন্ন সড়কে খণ্ড খণ্ড আনন্দ মিছিল বের করে। কুমিল্লার অন্যান্য উপজেলাতেও একাধিক মিছিলের খবর পাওয়া গেছে। তবে রাত ৮টা পর্যন্ত সহিংসতার কোনও খবর পাওয়া যায়নি।

জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লায় নয় প্লাটুন বিজিবি, র‍্যাবের ছয়টি টহল টিম এবং ৪২৭ জন পুলিশ সদস্য কাজ করছেন। পাশাপাশি ৪৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম