বগুড়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো দুই স্কুলছাত্রী

বগুড়া ব্যুরো
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫৭আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:০১

বগুড়া বগুড়ার শেরপুরের গোড়তা গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই স্কুলছাত্রী বাল্যবিয়ের অভিশাপ থেকে রেহাই পেয়েছে। সোমবার সন্ধ্যায় বিয়ের আয়োজন করা হলেও পুলিশ আসার খবর পেয়ে দু’পক্ষের লোকজন পালিয়ে যায়। ফলে তাদের বিয়ে দেওয়া সম্ভব হয়নি।
তারা হলো বগুড়ার শেরপুরের বালেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ভবানীপুর গোড়তা গ্রামের আনন্দ চন্দ্রের মেয়ে প্রিয়া বালা (১২) ও পঞ্চম শ্রেণিল ছাত্রী একই গ্রামের উকিল চন্দ্রের মেয়ে শারতী বালা (১৪)।
ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের (লিগ্যাল এইড) প্রকল্প কর্মকর্তা রমজান আলী সাংবাদিকদের জানান,শেরপুরের জয়নগর গ্রামের মধুসূদন সিংয়ের ছেলে উজ্জ্বল সিংহের (২৪) সঙ্গে প্রিয়া বালার এবং কেশবপুর গ্রামের সুশীল চন্দ্রের ছেলে শ্যাম চন্দ্রের (২৬) সঙ্গে শারতী বালার বিয়ে ঠিক হয়।সোমবার সন্ধ্যায় তাদের বিয়ে হবার কথা ছিল। সকালে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম শেফা ও মহিলা বিষয়ক কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে দুই পরিবারকে বুঝিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,সকালে দুই পরিবারের সদস্যরা বিয়ে না দেওয়ার ব্যাপারে অঙ্গীকার করলেও সন্ধ্যায় আবার বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে শেরপুর থানার পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়।
এসআই রাজু কামাল জানান, রাত সাড়ে ৭টার দিকে গোড়তা গ্রামে গেলে দুই পরিবারের লোকজন পালিয়ে যায়। ফলে দু’টি বাল্য বিয়ে ভুণ্ডুল হয়ে যায়।
এনএইচএন /এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম