ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই কিশোরের

গাজীপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৩, ২০:০৯আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ২০:০৯

গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা (পল্লী বিদ্যুৎ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার কর্ত্যবরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) যমুনা আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো– স্থানীয় সফিপুর স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নীরব (১৮)। সে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার গোয়ালতলা গ্রামের মাসুদ রানার ছেলে। অপরজন সফিপুর শাহিন ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জুবায়ের হোসেন (১৫)। সে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ গ্রামের শরিফ হোসেনের ছেলে।

এসআই যমুনা আক্তার জানান, কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় টাঙ্গাইলগামী মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো-ল ৪২-৭০৮৫) বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক চাপা দেয়। এতে সড়কে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়।

কালিয়াকৈরের নাওজোর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন  জানান,  এ ঘটনায় ট্রাকচালক সামিউল কবিরকে (৩৪) আটক করা হয়েছে। সে রাজশাহী জেলার গোদাবাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম