সংসদ সদস্য প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ নভেম্বর ২০২৩, ২০:৪৬আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ২০:৪৭

সংসদ সদস্য পদে প্রার্থী হতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী পদত্যাগ করেছেন। রবিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

বাঁশখালীর ইউএনও জেসমিন আক্তার বলেন, ‘রবিবার দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী ব্যক্তিগত কারণ দেখিয়ে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। এ ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়েও তিনি পদত্যাগপত্র জমা দেন।’

চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে আমি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।’

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী বাঁশখালীর সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরীর ছেলে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম