হরতাল-অবরোধে বিপজ্জনক হয়ে উঠছে বগুড়ার সড়ক-মহাসড়ক

বগুড়া প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৩, ২২:১৫আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ২২:১৬

বগুড়ায় হরতাল ও অবরোধ চলাকালে যানবাহনে পেট্রোল ঢেলে আগুন এবং ভাঙচুরের ঘটনায় রাতে সড়ক-মহাসড়কগুলো বিপজ্জনক হয়ে উঠছে। সবচেয়ে বেশি হামলা হচ্ছে সদর উপজেলার বিভিন্ন এলাকায়। সর্বশেষ গত সোমবার রাতে শেরপুর উপজেলার দশমাইল এলাকায় দুর্বৃত্তরা মাটি ও কলাবোঝাই দুটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

খোঁজ নিয়ে জানা গেছে, পিকেটাররা গত ৩১ অক্টোবর সকালে মাটিডালি ও এরুলিয়া এলাকায় শাহ ফতেহ আলী পরিবহনের তিনটি বাস ভাঙচুর করে। এ সময় পাঁচ যাত্রী আহত হয়েছেন। একই দিন সদরের বাঘোপাড়া এলাকায় এ জে আর কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এতে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। ৩০ অক্টোবর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিনের সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। ১ নভেম্বর দুপুরে বাঘোপাড়া এলাকায় দুর্বৃত্তরা পণ্যবাহী ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেয়। ৪ নভেম্বর শহরতলির বারোপুরে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। ৫ নভেম্বর তেলিপুকুর এলাকায় মহাসড়কে শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্যবাহী সাতটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। দুর্বৃত্তরা গত ৮ নভেম্বর রাতে একঘণ্টার ব্যবধানে দীঘলকান্দি ও মানিকচক বাজারে দুটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। ১৯ নভেম্বর ভোরে সদরের নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ বন্দরে ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। একই রাতে নন্দীগ্রামের কাথম এলাকায় নাটোরগামী খালি ট্রাক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একই রাতে সদরের নিশিন্দারা ট্যাংক ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা ট্রান্সপোর্টের চলন্ত ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেন। এতে টায়ার ফেটে গিয়ে ট্রাকের সামনের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইটের আঘাতে কাচ ভেঙে চালক আবদুর রাজ্জাকের মাথায় আঘাত লেগেছে। অল্পের জন্য চালক ও হেলপার প্রাণে বেঁচে গেছেন।

বগুড়া সদর থানার এসআই কুতুবুল আলম জানান, হরতাল-অবরোধে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। এ কয়েকজন আসামিও গ্রেফতার হয়।

নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন জানান, ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় ৭০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যে নয় জনকে গ্রেফতার করা হয়েছে।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, পিকেটাররা তার থানা এলাকায় দুটি ট্রাক ও তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। ককটেল বিস্ফোরণ ছাড়াও গাড়ি ভাঙচুর এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে। এসব ব্যাপারে পৃথক মামলায় কয়েকজন আসামি গ্রেফতার হয়েছে।

এদিকে, ঢাকা-রংপুর, বগুড়া-নাটোর মহাসড়ক, লিচুতলা-বনানী দ্বিতীয় পাইপাস মহাসড়ক এবং বগুড়া-নওগাঁ সড়কে চলাচল করা ট্রাকের চালক ও হেলপাররা বলেন, ‘হরতাল ও অবরোধের সময় রাতে এসব সড়ক ও মহাসড়ক ভয়ংকর হয়ে ওঠে। বিভিন্ন গলি থেকে দুর্বৃত্তরা যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। সুযোগ পেলে তারা পেট্রোল ঢেলে আগুন দেয়। গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত পাঁচ দফা অবরোধ এবং দু দফা হরতাল কর্মসূচি দেওয়া হয়। এ সময় বিভিন্ন এলাকায় কমপক্ষে ৩০টি যানবাহন ভাঙচুর করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে, কমপক্ষে ১০টি যানবাহনে। এ কারণে হরতাল-অবরোধ চলাকালে রাতে ওইসব সড়ক মহাসড়কে চলাচল করা ঝুঁকিপূর্ণ। যেকোনও সময় হামলার ঘটনা ঘটতে পারে। পিকেটারদের কাছে কুরিয়ার সার্ভিস, শিশুখাদ্যের গাড়িও রেহাই পাচ্ছে না। পুলিশ পাহারা দিয়ে গাড়ি পারাপার করলেও হামলা করা হচ্ছে।’

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, হরতাল-অবরোধ চলাকালে যান চলাচলে সহযোগিতা করছে পুলিশ। তার থানা এলাকায় দুর্বৃত্তরা যে পাঁচটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে সেগুলোতে পুলিশের পাহারা ছিল না। এসব ঘটনায় মামলা এবং কিছু আসামি গ্রেফতারও হয়েছে। তিনি হরতাল ও অবরোধ চলাকালে পুলিশের পাহারা ছাড়া গাড়ি না চালাতে পরামর্শ দিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম