অনলাইনে লুঙ্গি কিনে টাকা শোধ না করায় ২ বছরের জেল, জরিমানা ১০ লাখ

রাজশাহী প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৩, ১৯:০৫আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৯:০৫

অনলাইনের মাধ্যমে ৩ লাখ ৩২ হাজার ২৮২ টাকার লুঙ্গি কিনে টাকা শোধ না করায় দুই বছরের জেলসহ ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। এর আগে ২০২০ সালের ২৪ জুলাই সিরাজগঞ্জের বেলকুচি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন ভুক্তভোগী।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমজাদ হোসেন কিরন (৪৪)। তিনি যশোর শহরের ঘোষপাড়া বিবি রোডের বাসিন্দা।

সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার বাদীর নাম বুলবুল হোসেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তার বাড়ি। বুলবুল লুঙ্গি তৈরি করেন। ফেসবুকের মাধ্যমে অনলাইন তিনি লুঙ্গির অর্ডার নিয়ে বিভিন্ন স্থানে পাঠিয়েও থাকেন। আসামি আমজাদ হোসেন ২০২০ সালের মে মাসে ফেসবুকের মাধ্যমে বুলবুলের সঙ্গে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লুঙ্গি নিলেও মূল্য পরিশোধ না করে প্রতারণা করেন। আদালতে বিষয়টি প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে দুটি ধারায় এক বছর করে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার প্রতি পাঁচ লাখ টাকা পরিশোধ না করলে আরও তিন মাস করে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

দুটি ধারার কারাদণ্ড একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে বলে জানান এই আইনজীবী।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম