জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক এমপি

মেহেরপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, ২৩:১৯আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২৩:১৯

মেহেরপুর-১ আসনের নৌকার মনোনীত প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক সংসদ সদস্য (এমপি) প্রফেসর আবদুল মান্নান। বুধবার মেহেরপুর শহরের হোটেল বাজারে রাত ৮টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের একাংশের পক্ষ থেকে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

প্রফেসর আবদুল মান্নানের নাম ঘোষণা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা একজনকে নৌকা প্রতীক দিয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা পরীক্ষার জন্য আমাদের সুযোগ দিয়েছেন। তাই আমাদের তৃণমূলের ব্যক্তি যিনি দুই-দুইবার এমপি নির্বাচিত হয়ে মানুষের কাছে সুনাম অক্ষুণ্ন রেখেছেন, সেই চিন্তা থেকেই আমাদের ১৩ জন মনোনয়ন প্রত্যাশীর সিদ্ধান্তের সমন্বয়ে প্রফেসর আবদুল মান্নানকে বেছে নিয়েছি।’

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রফেসর আবদুল মান্নান বলেন, ‘আমাদের ভোট নৌকার বিরুদ্ধে না। আমাদের ভোট অন্যায়ের বিরুদ্ধে, অসম্মানের বিরুদ্ধে। আমি না, আপনার যদি জয়ী হন তাহলে সেই ফসলটা শেখ হাসিনার গোলায় উঠবে। আমরা যদি কোনও প্রলোভনে আমরা ভুলে যাই, তাহলে আমাদের আবার পাঁচ বছর লাথি-ঝাটা খেতে হবে, মর্যাদা আমরা পাবো না। আওয়ামী লীগকে জনমানুষের কাতারে উপস্থাপন করতে হবে। যার যে মর্যাদা সেই মর্যাদা তাকে দিতে হবে। সেজন্য আপনাদের প্রত্যেককে ভোট করতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন– মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান (ছোট), সহ-সভাপতি ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এম এ এস ইমন, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ খ ম হারুন ইমতিয়াজ জুয়েল, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দুসহ তৃণমূলের নেতাকর্মীরা।

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম