রাজশাহী বিভাগে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের ১০১ জন ভোট দেবেন 

রাজশাহী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩, ২৩:১৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২৩:১৫

‘১৪ বছর আগে বাড়ি ছেড়েছি। তখন থেকে কেউ খোঁজ নেয়নি। আমিও রাখি না। সে সময় থেকেই অন্য হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) সঙ্গে রাজশাহীতে থাকি। রাষ্ট্র আমাদের স্বীকৃতি দিয়েছে। নিজস্ব একটা পরিচয় পেয়ে এখন নিজের নামে সিমকার্ডটাও কিনতে পারি। এ কারণে আমি খুবই খুশি। আমি নতুন ভোটার হিসেবে এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবো।’– এভাবেই নিজের অনুভূতির কথা বলছিলেন তৃতীয় লিঙ্গের ভোটার রিতা খাতুন (২২)।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, রাজশাহী বিভাগে এবার মোট ১০১ জন এবং রাজশাহী জেলায় ১৮ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার হয়েছেন। যারা প্রথমবারের মতো নিজ পরিচয়ে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী অঞ্চলের ৩৯টি সংসদীয় আসনে এবার মোট ১ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার ৩৪০ জন ভোটার ভোট দেবেন। এ ছাড়া রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৭৭ হাজার ৭৬১ জন। যার মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৮ জন। 

রাজশাহী দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা মুহিন বলেন, ‘রাষ্ট্রের এই স্বীকৃতি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উন্নয়নের জন্য একান্তই জরুরি ছিল। তবে যে ১৮ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি হিসেবে রাষ্ট্রীয় পরিচয়ে ভোটার হয়েছেন তারা নতুন ভোটার। কিন্তু রাজশাহী শহরসহ ৯টি উপজেলায় সাড়ে ৯০০-এর মতো তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আছেন। তারা নানা জটিলতায় আইডি কার্ড পরিবর্তন করতে পারেননি। তবে প্রত্যাশা থাকবে দ্রুত তারাও স্বীকৃতি পাবেন।’

রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার ২টি সংসদীয় আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। বগুড়া জেলার ৭টি সংসদীয় আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ২৭ জন। চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ১১ জন। নাটোর জেলার চারটি সংসদীয় আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। সিরাজগঞ্জ জেলার ৬টি আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন। পাবনা জেলার ৫টি সংসদীয় আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১ জন।

 

/এমএএ/
সম্পর্কিত
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
স্থানীয় সরকার নির্বাচন: নতুন ভোটার হওয়ার শেষ দিন কবে?
ভোট জালিয়াতি ইস্যুতে চাপে ট্রাম্প
সর্বশেষ খবর
নবজাতককে স্বর্ণের আংটি, কনেকে রেশমি শাড়ি: বিজয়ের প্রথম বাজেটে আছে আরও চমক
নবজাতককে স্বর্ণের আংটি, কনেকে রেশমি শাড়ি: বিজয়ের প্রথম বাজেটে আছে আরও চমক
‘রাষ্ট্রসংস্কারের অভীষ্ট রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রতিরোধে জিম্মি’
বিশেষ সাক্ষাৎকারে ড. ইফতেখারুজ্জামান‘রাষ্ট্রসংস্কারের অভীষ্ট রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রতিরোধে জিম্মি’
মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
উচ্চশিক্ষায় মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে ইউজিসি
উচ্চশিক্ষায় মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে ইউজিসি
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে