৩ নম্বর সতর্কতা সংকেত, সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

টেকনাফ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৩, ২১:৪১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২১:৪১

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে তিনশ পর্যটককে দ্বীপে রাত্রিযাপন করতে হবে।

মঙ্গলবার সকালে পর্যটকবাহী কেয়ারি সিন্দবাদ বারো আউলিয়া এবং আটলান্টিক জাহাজে দ্বীপ ভ্রমণে যান এক হাজারের মতো পর্যটক। একইদিন বিকালে ৭শ’ পর্যটক দ্বীপ ছাড়লেও সেখানে বাকিরা রাত্রিযাপন করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউম-এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ জন্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। বুধবার সকালে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে দ্বীপে ভ্রমণে আসা বেশ কিছু পর্যটক সেখানে রাত্রিযাপন করছেন। তাদের আরও এক রাত সেখানে থাকতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের নিয়ে আসা হবে।’

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, ‘৩ নম্বর সংকেতের কারণে বুধবার জাহাজ বন্ধ থাকবে। বেড়াতে আসা কিছু পর্যটক দ্বীপে রয়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে। কিন্তু এ ধরনের ঘটনায় কমপক্ষে দুই দিন জাহাজ চলাচল বন্ধ থাকে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘ভ্রমণে আসা বেশ কিছু পর্যটক দ্বীপে অবস্থান করছেন। তাদের খোঁজখবর রাখা হবে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার জাহাজ চলাচল শুরু হবে।'

জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর থেকে অনুমতিক্রমে কক্সবাজার-টেকনাফ দমদমিয়া ঘাট থেকে এ নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে চতুর্থ বারের মতো বুধবার জাহাজ চলাচল বন্ধ থাকবে।

 

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী