স্বতন্ত্র প্রার্থীকে হুমকি, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে নোটিশ

কুমিল্লা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৩, ২৩:৩১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২৩:৩১

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের বিরুদ্ধে নির্বাচনি সভায় স্বতন্ত্র প্রার্থীকে হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেন কুমিল্লা-৪-এর নির্বাচনি অনুসন্ধান কমিটি এবং কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমাম হাসান।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন যুগ্ম জেলা ও দায়রা জজ।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ‘মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার আপনার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যাতে আপনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদকে হুমকি দিয়ে বলেন, “রাজী মোহাম্মদ ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নেই। রাজী মোহাম্মদ ফখরুল তো পরের বিষয়, তুই আগে আমরার থাবা থেকে বাঁচ। ওপেন চ্যালেঞ্জ দিলাম কমপিটিশন তো দূরের কথা জামানত থাকত না।”  আপনি আরও বলেন, “তোর ইউনিয়নের মধ্যে তুই আমার সামনে দাঁড়া, তুই কত বড় সেয়ান হইছত, কত বড় গুন্ডা হইছত, তুই আমরার সম্মুখে কেন নৌকার বিরুদ্ধে নির্বাচন করতাছত।... আমি তোর বাড়িতে গিয়ে ধরমু।” যা নিয়ে একটি জাতীয় পত্রিকার অনলাইন সংস্করণে সংবাদ প্রচার হয়। পত্রিকায় প্রকাশিত সংবাদ সত্য হলে তা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১১(ক) বিধির লঙ্ঘন। ওই ভিডিও ক্লিপটি কমিটির নিকট সংরক্ষিত আছে।

‘এ অবস্থায়, ওই বিষয়ে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, তা আগামী রবিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় নির্বাচনি অনুসন্ধান কমিটি কুমিল্লা-৪-এর অস্থায়ী কার্যালয় যুগ্ম জেলা ও দায়রা জজ, দ্বিতীয় আদালত, কুমিল্লাতে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।’

এ বিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকার বলেন, ‘আমি আবুল কালামের আগে দেওয়া বক্তব্যের প্রতিবাদ করেছি। ভিডিওতে আমার বক্তব্য কিছুটা এডিটের পর প্রকাশ করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম