মূল্যতালিকা না টাঙানোয় তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহী প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৩, ১৯:০৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৯:০৩

রাজশাহীতে মূল্যতালিকা প্রদর্শন না করায় তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার কাঁচাবাজারে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় তিনটি দোকানকে মূল্যতালিকা প্রদর্শন না করায় মোট তিন হাজার টাকা জরিমানার আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহীর সহকারী পরিচালক মাসুম আলী। অভিযান শেষে তিনি বলেন, ‘মূল্য তালিকা না টাঙিয়ে পেঁয়াজ বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবাইকে পেঁয়াজের ক্রয় ও বিক্রয় মূল্য প্রকাশ্যে টাঙিয়ে দিতে বলা হয়েছে। অতিরিক্ত লাভে ব্যবসায়ীদের পেঁয়াজ বিক্রি করতে নিষেধ করা হয়েছে। এ ছাড়া দাম বৃদ্ধির খবরে অতিরিক্ত পেঁয়াজ না কিনে, যতটুকু প্রয়োজন ততটুকু কেনার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।

বাজার দর স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
ঈদের আগে হিলিতে পেঁয়াজের কেজিতে বেড়েছে ১৫ টাকা
৪২ কেজিতে মণ, আরও ১০ টাকা খাজনা, কৃষকের লোকসান কেউ দেখে না
কেজি ৬৭ পয়সা! ২০০ কিমি ঘুরে পেঁয়াজ পুড়িয়ে প্রতিবাদ কৃষকের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের