আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

জয়পুরহাট প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৩, ২২:২৬আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ২২:২৬

জয়পুরহাট শহরের সাহেবপাড়ার গুলশান মোড়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডলের বাড়ির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে শহরের সাহেবপাড়া মোড়ে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা।

জাকির হোসেন মণ্ডল বলেন, ‘আমি সন্ধ্যার দিকে বাড়ির সামনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি। এরপর আমি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সেখানে নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলাম। প্রায় দশ মিনিট পরেই বাড়ি থেকে ফোনে আমাকে জানানো হয় বাড়ির সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। আমিসহ নেতাকর্মীরা তাৎক্ষণিক সেখানে গিয়ে বিষয়টি জানতে পারি।’ 

জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, ‘থানা থেকে পশ্চিমে কিছুদূরে সাহেবপাড়া গুলশান মোড় এলাকায় দুই বার বিকট দুটি শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে আসি। এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’

/এমএএ/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম