ট্রাক পিষে দিলো ২ মোটরসাইকেল আরোহীকে

যশোর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৩, ২০:২০আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ২০:২০

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে চৌগাছা উপজেলার চৌগাছা -ঝিকরগাছা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া মসজিদের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয় একটি ট্রাক। এতে মোটরসাইকেলের দুই আরোহী আয়ুব আলী (৫৫) এবং নুর ইসলাম (৪১) ঘটনাস্থলেই নিহত হন।

আয়ুব আলী চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলী এবং নুর ইসলাম একই ইউনিয়নের মালিগাতি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নিহতরা মোটরসাইকেলে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বাজারে যাচ্ছিলেন। পথে পলুয়া মসজিদের সামনে পৌঁছালে ঝিকরগাছার দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক (সাতক্ষীরা ট-১১-০৩৫৮) তাদের চাপা দিয়ে চৌগাছার দিকে চলে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। উভয়ের মাথা ট্রাকের চাপায় পিষ্ট হয়। কিছুদূর গিয়ে ট্রাকটি রাস্তায় রেখে চালক পালিয়ে যায়। পরে দশপাকিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও ট্রাকটি হেফাজতে নেয়।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম