কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

‘মানবতাবিরোধী অপরাধীদের সন্তানদের ভোটাধিকার ও সরকারি চাকরির অধিকার থাকবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৬, ০৬:০৫আপডেট : ০২ মার্চ ২০১৬, ০৯:১০

আ ক ম মোজাম্মেল হক মানবতাবিরোধী অপরাধীদের সন্তানরা দেশে বাস করতে পারলেও তাদের কোনও ভোটাধিকার ও সরকারি চাকরির অধিকার থাকবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রফিকুল ইসলাম মহিলা কলেজ প্রাঙ্গণে খেলাঘর জাতীয় শিশু কিশোর ক্যাম্প ২০১৬ ’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে। পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধাদের গৌরবময় ভূমিকার পাশাপাশি যুদ্ধাপরাধীদের ঘৃণ্য তৎপরতাও তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, বর্তমান পাঠ্য পুস্তকে মুক্তিযোদ্ধাদের ভূমিকা লিপিবদ্ধ রয়েছে। কিন্তু এতে নতুন প্রজন্ম জানতে পারছে না কী ঘৃণ্য তৎপরতা যুদ্ধাপরাধীদের ছিল, কত বর্বরতা তারা চালিয়েছিল। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা প্রশাসক জি.এস.এম জাফরুল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সায়দুল্লাহ মিয়াসহ খেলাঘর কেন্দ্রিয় কমিটির ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খেলাঘর কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ, ভারত ও নেপালের শিশু কিশোরদের নিয়ে খেলাঘর জাতীয় শিশু-কিশোর ক্যাম্প ২০১৬ আয়োজন করে। সূত্র: বাসস।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম