পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘জ্বালাও-পোড়াও এবং দেশে সন্ত্রাসী কার্যকলাপ করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে।’ বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
সিলেটের রাজনীতিতে সম্প্রীতির কথা উল্লেখ করে এ সময় মন্ত্রী বলেন, ‘সিলেটের মানুষ ভিন্ন রাজনীতি করলেও দেশের উন্নয়নে সবাই ঐকমত্যে থাকেন এবং একে অপরকে সহযোগিতা করেন৷ এখানে কোনও বিভেদ নেই।’
নজরুল ইসলাম বাবুল সিলেট-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেলেও তিনি মনোনয়নপত্র জমা না দিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে সমর্থন দেন। এ জন্য তাকে কৃতজ্ঞতা জানান মন্ত্রী।









