নিত্যপণ্যের সিন্ডিকেট ভাঙার দাবিতে খাতুনগঞ্জ অভিমুখে ক্যাবের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ ডিসেম্বর ২০২৩, ১৯:০৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৯:০৬

‘সিন্ডিকেট থামাও, জীবন বাঁচাও’ স্লোগানে দেশের প্রধান ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জ অভিমুখে পদযাত্রা করেছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নেতৃবৃন্দ। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ক্যাব চট্টগ্রামের উদ্যোগে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পদযাত্রায় অংশ নিয়ে বক্তারা বলেন, ‘পেয়াঁজসহ নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির হোতাদের কঠিন শাস্তি না হওয়ায় তারা বারবার অপকর্ম করছে। আইন প্রয়োগে শিথিলতা এবং স্থানীয় প্রশাসনের আশ্রয়-প্রশ্রয়ের কারণে অসাধু ব্যবসায়ীরা বারবার পেয়াঁজসহ নিত্যপণ্য মজুত ও অতিমুনাফাসহ নানা কারসাজি করছেন। যাদের এগুলো দেখার দায়িত্ব তারা দেখেননি। নানা অজুহাতে ব্যবসায়ীরা একবার পেয়াঁজ, একবার আলু, একবার আদা-মসলা, আরেকবার স্যালাইন ও ডাবের মতো পণ্য নিয়ে কারসাজি করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে।’

বক্তারা আরও বলেন, ‘গুটিকয়েক অসাধু ব্যবসায়ী খাদ্য সিন্ডিকেট করে মানুষের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন। মানুষরূপী এসব মূল্য-সন্ত্রাসীদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কটে সংঘবদ্ধ হওয়া দরকার।’

ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহনগর সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় পদযাত্রায় সংহতি জানান ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাসগুপ্ত।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম