সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নবজাতকের বয়স ২/৩ দিন হবে বলে ধারণা করছে পুলিশ।
লাশটি কার্টনের ভেতর আটকানো ছিল। মঙ্গলবার রাত ১০ টার দিকে লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেটি উদ্ধার করে।
ময়নাতদন্ত না করে বরং পুলিশের উপস্থিতিতে সুরতহাল শেষে সেটি দাফন করা হয়। সলঙ্গা থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, হাটিকুমরুল মোড়ে বেশ ক’টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক আছে। শিশুটি হয়তো কোনও কারও অবৈধ সম্পর্কের ফসল। তাই প্রসবের পর শিশুটির এ ধরনের পরিণতি হয়েছে।
/এফএস/








