চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০২ মার্চ ২০১৬, ০৯:৫২আপডেট : ০২ মার্চ ২০১৬, ০৯:৫৬

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম বেনজির আহম্মেদ(২৫)।

মঙ্গলবার ভোর রাতে সীমান্তের ভারতীয় অংশে গঙ্গা নদীর ঘাংনীপাড়া এলাকায় নুরপুর-চাঁদনীচক বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে বেনজির মারা যান। তার বাড়ি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে।

৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ জুনায়েদ আলম খান জানান, মঙ্গলবার রাত ১টার দিকে বেনজির জহুরপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের চাঁদনীচক বিএসএফ ক্যাম্পের টহল দল গুলি করলে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে আসতে সমর্থ হলেও রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিয়ম অনুযায়ী প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হবে বলেও তিনি জানান।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম