বাল্য বিবাহ মুক্ত নীলফামারীর পঞ্চপুকুর ইউনিয়ন

নীলফামারী প্রতিনিধি
০২ মার্চ ২০১৬, ১০:৩৫আপডেট : ০২ মার্চ ২০১৬, ১০:৩৫

নীলফামারী

নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নকে বাল্য বিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের গণসমাবেশে এ ঘোষণা দেন নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান।

গণসমাবেশের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী বাল্য বিবাহ, যৌতুক ও মাদকমুক্ত উপজেলা ঘোষণার উদ্যোক্তা হিসেবে এসময় শপথবাক্য পাঠ করান।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহম্মেদ আহসান হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এন এম শরীফুল ইসলাম, পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম, অধ্যক্ষ আশরাফুজ্জামান, বোরহান মৃধা, নিকা রেজিস্ট্রার আব্দুল আনছারী প্রমুখ।

সভাপতি সাবেত আলী আরও বলেন, এ প্রক্রিয়া চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত চলবে। পরে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে পুরো উপজেলা বাল্য বিবাহ, যৌতুক, মাদকমুক্ত ঘোষণা করা হবে।

গণসমাবেশে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় সুধিজনেরা উপস্থিত ছিলেন।

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম