অটোরিকশায় বাসচাপা, ৩ জন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৩, ১৯:৩১আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৯:৩১

ময়মনসিংহের ত্রিশালে অটোরিকশায় বাসচাপায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দুপুরে ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কবি নজরুল অডিটোরিয়ামের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার হরিরামপুর ইউনিয়নের ইমতিয়াজ আলীর ছেলে মোফাজ্জল হোসেন (২৮); একই এলাকার নাছির উদ্দিনের ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক হাবিবুর রহমান (৩৫) এবং নাইমের স্ত্রী পপি আক্তার।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাস ত্রিশালগামী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে চালকসহ পাঁচ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন জন মারা যান। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে বাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম