সাজেকে পর্যটকবাহী গাড়িতে গুলি

রাঙামাটি প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩, ১৫:২৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৭:২৪

রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী গাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সাজেকের শুকনাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। তিনি জানান, সোমবার সকালে সাজেক যাওয়ার পথে শুকনাছড়ি এলাকায় পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। নিরাপত্তা বাহিনী পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।

তিনি আরও জানান, পর্যটকদের গাড়ি লক্ষ্য করে দুই-তিন রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।

সাজেক দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হক জানান, ঘটনাটি রাঙামাটি ও দীঘিনালা সীমান্ত এলাকায় ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকসহ গাড়িগুলো উদ্ধার করে সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যায়। তিনটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িগুলো আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

স্থানীয়দের ধারণা, ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তাদের চার নেতাকে হত্যার প্রতিবাদে আজ খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে দলটি।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের চার নেতাকে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
কুয়াকাটায় পর্যটকের মৃত্যু
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান