রংপুর নগরীতে তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থীর শোডাউন

রংপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩, ১৯:০৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৯:০৭

রংপুর-৩ (সদর) আসনে তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ঈগল প্রতীক বরাদ্দ পেয়ে বিশাল শোডাউন করেছেন। তিনি ওই আসনে নিজেকে জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদেরের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা দিয়েছেন।

সোমবার দুপুরে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোবাশ্বের হাসানের কার্যালয়ে কয়েকশ সমর্থক নিয়ে উপস্থিত হয়ে আনোয়ারা ইসলাম রানী পছন্দের প্রতীক ঈগল বরাদ্দ চান।

ঈগল প্রতীক বরাদ্দ পাওয়ার পর রানী সাংবাদিকদের বলেন, ‘রংপুর-৩ আসন একসময় জাতীয় পার্টির দুর্গ ছিল। বিগত দিনে এই আসনের তেমন কোনও উন্নয়ন তারা করতে পারেননি। মানুষ তাদের কাছ থেকে প্রত্যাশিত কিছুই পায়নি। বরং বিগত দিনে জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হয়ে তারা যে ওয়াদা করেছিলেন, তার কিছুই বাস্তবায়ন করতে পারেননি। ভোট নিয়ে তারা ঢাকায় চলে গেছেন। কালেভদ্রে তাদের দেখা মিলেছে। এ জন্য জনগণ পরিবর্তন চায়। একজন যোগ্য নিবেদিতপ্রাণ ব্যক্তিকে এমপি হিসেবে দেখতে চায়। বারবার ঘুঘু এসে খেয়ে গেছে ধান, এবার তা হবে না। জনগণ সত্যিকারের যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’

প্রতীক বরাদ্দ পাওয়ার পর শত শত সমর্থকদের নিয়ে ঈগল মার্কায় ভোট দেওয়ার আহ্বান সংবলিত স্লোগান দিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। তার এই শোডাউন নিয়ে নগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের