খুলনায় ৩৪ প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু

খুলনা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩, ২২:১০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ২২:১০

খুলনার ছয়টি আসনে ৩৪ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সব প্রার্থীকে সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ পেয়ে নিজ নিজ এলাকায় নির্বাচনি প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রয়েছেন জেলার প্রত্যেকটি আসনেই। প্রতিটি আসনেই নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে। তবে, সরকারি দলের নৌকার বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়ার মতো উল্লেখযোগ্য প্রার্থী নেই।

খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন জানান, খুলনার ৬টি আসনে মোট প্রার্থী রয়েছেন ৩৪ জন। তাদের মাঝে তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

খুলনা-১ আসনে আওয়ামী লীগের ননী গোপাল মণ্ডল (নৌকা) জাপার কাজী হাসানুর রশীদ (লাঙ্গল), তৃণমূল বিএনপি গোবিন্দ চন্দ্র প্রামাণিক (সোনালি আঁশ) এবং স্বতন্ত্র প্রশান্ত কুমার রায় (ঈগল)।

খুলনা-২ আসনে আওয়ামী লীগের সেখ সালাহউদ্দিন জুয়েল (নৌকা), বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকার (ডাব), জাতীয় পার্টির মো. গাউসুল আজম (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট বাবু কুমার রায় (ছড়ি), বিএনএম আব্দুল্লাহ আল আমিন (নোঙ্গর), স্বতন্ত্র মো. সাইদুর রহমান (ঈগল)।

খুলনা-৩ আসনে আওয়ামী লীগের এস এম কামাল হোসেন (নৌকা), জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল), জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন (লাঙ্গল) এবং স্বতন্ত্র ফাতেমা জামান সাথী (ঈগল)।

খুলনা-৪ আসনে আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শেদী (নৌকা), জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ (লাঙ্গল), বিএনএমের এসএম আজমল হোসেন (নোঙর), এনপিপির মো. মোস্তাফিজুর রহমান (আম) এবং  স্বতন্ত্র এমডি এহসানুল হক (সোফা), বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা (ডাব), স্বতন্ত্র জুয়েল রানা (ট্রাক), রেজভি আলম (ঈগল), ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান (মিনার) এবং তৃণমূল বিএনপির মো. হাবিবুর রহমান (সোনালি আঁশ)।

খুলনা-৫ আসনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ (নৌকা), জাতীয় পার্টির মো. শহীদ আলম (লাঙ্গল), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আক্তার (হাতুড়ি)।

খুলনা-৬ আসনে আওয়ামী লীগের মো. রশীদুজ্জামান (নৌকা), জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), এনপিপির মো. আবু সুফিয়ান (আম), বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম (ডাব), বিএনএমের এসএম নেওয়াজ মোরশেদ (নোঙর), তৃণমূল বিএনপি গাজী নাদির উদ্দিন খান (সোনালি আঁশ), জিএম মাহবুবুল আলম (ঈগল)।

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী