রোহিঙ্গা ক্যাম্পে আরসার হিসাব শাখার প্রধান গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৫

কক্সবাজারের উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের সঙ্গে মিয়ানমারের রাখাইন স্টেটের সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়েছে। রাতভর অভিযান শেষে এক কমান্ডারসহ চার আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৫। এ সময় আরসার আস্তানায় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার মধ্যরাতে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৫ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর একাধিক টিম সোমবার রাতে উখিয়া উপজেলার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে নামে। এ সময় র‌্যাবের দল আরসা সন্ত্রাসীদের একটি আস্তানা ঘিরে ফেলে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা ফাঁকা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় আরসার এক কমান্ডারসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার আরসা কমান্ডারের নাম মো. ইউনুস ওরফে মাস্টার ইউনুস। সে আরসার হিসাব শাখার প্রধান। পরে আরসার আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চারটি দেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ কার্তুজ গুলি এবং গুলির খোসা উদ্ধার করা হয়।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পে বড়ো ধরনের অস্থিরতা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে তারা ওই আস্তানায় জমায়েত হয়েছিল বলে র‍্যাবের এই কর্মকর্তা জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম