হাত-পা ভেঙে দেওয়ার হুমকি, এমপি বাহারকে একদিনে দুই শোকজ

কুমিল্লা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৩, ২৩:১৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২৩:১৬

বিএনপি-জামায়াতের কোনও কর্মীকে নির্বাচনে কোনও প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তাদের হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগে কুমিল্লা সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী ও এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে দুটি শোকজ করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তাকে শোকজ করা হয় বলে কুমিল্লা-৬ সংসদীয় আসনে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল নিশ্চিত করেছেন।

আগামী ২৪ ডিসেম্বর তাকে অথবা তার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে নির্বাচনি অনুসন্ধান কমিটি কুমিল্লা-৬-এর অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজে উল্লেখ করা হয়, আপনি (এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার) কুমিল্লা-৬ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ১৮ ডিসেম্বর নগরীর ৩নং ওয়ার্ডের কালিয়াজুরি পিটিআই স্কুল মাঠে উঠান বৈঠক করেছেন। বৈঠকে ‘যদি কোনও বিএনপি এবং জামায়াতের কর্মীকে কোনও প্রার্থীর পক্ষে পাওয়া যায় তার হাত-পা ভেঙে দেবেন। আমি আ ক ম বাহাউদ্দিন আপনাদের সঙ্গে আছি।’ এমন উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। আপনার এ বক্তব্যের কারণে নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও ভীতিমুক্ত পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এতে আপনি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি ১১(ক) লঙ্ঘন করেছেন বলে দৃষ্ট হয়।

শোকজে কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না, তা ২৪ ডিসেম্বর বেলা ১১টায় হাজির হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়।

একই সঙ্গে নির্বাচনি বিধি ভঙ্গ করে কালিয়াজুরি এলাকায় উঠান বৈঠক করায় এমপি বাহারকে পৃথক আরও একটি শোকজ করা হয়। ওই শোকজেও তার ব্যাখ্যা প্রদানের জন্য ২৪ ডিসেম্বর বেলা ১১টায় তাকে অথবা তার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে নির্বাচনি অনুসন্ধান কমিটি কুমিল্লা-৬-এর অস্থায়ী কার্যালয়ে হাজির হতে বলা হয়।

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর ওই উঠান বৈঠকে এমপি বাহার বলেন, ‘আগামী ৭ জানুয়ারি ভোট। বিএনপি নির্বাচনে হেরে যাবে বলে নির্বাচনে আসেনি। কোনও বিএনপি-জামায়াতের কর্মীকে কোনও প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তার হাত-পা ভেঙে দেবেন আপনারা। আমি আপনাদের সঙ্গে আছি। কোনও ভয়ের কারণ নেই। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে কুমিল্লার মানুষ।’ ইতোমধ্যে তার এ বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

 

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম