বরিশালে ব্যবসায়ীকে গুলি করে ৮০ ভরি স্বর্ণ ছিনতাই

বরিশাল প্রতিনিধি
০২ মার্চ ২০১৬, ১৪:৫১আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৪:৫১

বরিশাল, ছিনতাই

বরিশাল মহানগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৮০ ভরি স্বর্ণ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যবসায়ী হক জুয়েলার্সের মালিক মিরাজুল হককে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। ঘটনার পরপরই দুর্বৃত্তদের ধরতে শহর ও আশপাশের এলাকায় পুলিশ অভিযান শুরু করেছে। এছাড়া বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

গুলিবিদ্ধ ব্যবসায়ী মিরাজুল হক জানান, নগরীর গির্জামহল্লা এলাকায় 'হক জুয়েলার্স' থেকে ৮০ ভরি স্বর্ণ একটি ব্রিফকেসে ভরে দোকান বন্ধ করে ভাই সিরাজুল হক ও চাচাতো ভাই মনিরুজ্জামানকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ১০টার দিকে নগরীর দ্বীনবন্ধু সেন এলাকায় তার বাসার যাওয়ার জন্য ব্যাটারিচালিত অটোরিকশা করে রওনা হন। বাংলাদেশ ব্যাংক এলাকা পার হওয়ার সময় পেছন দিক থেকে দুটি মোটরসাইকেলে ৪/৫ জন ছিনতাইকারী তাদের ঘিরে ফেলে। দুর্বৃত্তরা তার কাছে থাকা স্বর্ণ ভর্তি ব্রিফকেস ধরে টানাটানি করে। ব্রিফকেস না দেওয়ায় তার ডান পায়ে গুলি করে ব্রিফকেস নিয়ে পালিয়ে যায়।

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম