রাজশাহীতে মেয়র লিটনের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা

রাজশাহী প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৩, ১৯:২১আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৯:২৩

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহীতে বিশাল বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২০ ডিসেম্বর) বিকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কুমারপাড়ার দলীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা বের করা হয়।

বিজয় শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় দেশের ও রাজশাহীর উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।

এ কর্মসূচির প্রধান অতিথি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন শোভাযাত্রা শেষে সমাবেশে বলেন, ‘নির্বাচন আসলে যারা বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচনকে বিতর্কিত করতে চায়, নির্বাচনে জনগণের রায়ের মুখোমুখি হয়ে ভয় পায়, সেই বিএনপি জামায়াত আবারও ষড়যন্ত্র শুরু করেছে। ২০১৪ ও ২০১৮ সালের মতো এবারও ষড়যন্ত্র করছে, আগুন-সন্ত্রাসের মাধ্যমে মানুষকে পুড়িয়ে হত্যা করছে। লন্ডনে বসে তারেক রহমান যেভাবে পুতুলের মতো নাচাচ্ছে দেশে বসে মির্জা ফখরুল গংরা সেভাবে নাচছেন। ৭ জানুয়ারি নির্বাচনের আগে দেশকে অচল করে দেওয়ার তাদের অপচেষ্টা সফল হবে না।’

তিনি আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ কেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে? এই পরিস্থিতি কে ডেকে এনেছে? মীর জাফরের মতো বিএনপি এই পরিস্থিতি ডেকে নিয়ে এসেছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস নানা জায়গায় গেছেন, নানা বক্তৃতা দিয়েছেন। তফসিল ঘোষণার পর তার আর কথা নাই। এটি হচ্ছে, শেখ হাসিনার রাজনীতির খেলা।’

রাসিক মেয়র আরও বলেন, ‘নৌকা মানে উন্নয়ন, নৌকা মানেই মানুষের কল্যাণ। তাই আগামী নির্বাচনে জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। আর দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’

কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী