জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা টিএস আইয়ূব

যশোর প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৩, ২১:৫৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ২১:৫৮

৩২ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় তিনি যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

সর্বশেষ মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করার পর তিনি কারামুক্ত হন বলে দলের নেতারা জানান।

গত ১১ নভেম্বর বিএনপির চলমান একদফা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে অবরোধ চলাকালে বিএনপির এই শীর্ষ নেতাকে যশোর ডিবি পুলিশ তার নির্বাচনি এলাকা থেকে আটক করে জানা যায়। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, তাকে ওইদিন অবরোধ চলাকালে যশোর মণিহার মোড় এলাকা থেকে আটক করা হয়। আটকের পর পুলিশের দায়ের করা নাশকতা সৃষ্টির অভিযোগ আনা একটি মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। কারাগারে থাকাকালে বাঘারপাড়া ও অভয়নগর থানা পুলিশ পৃথক আরও চার মামলায় তাকে শ্যোনঅ্যারেস্ট দেখায়।

ওই চারটি মামলায় তিনি আদালত থেকে জামিন লাভ করলেও কোতয়ালি থানা পুলিশের দায়ের করা মামলায় তার জামিন নাকচ করেন জজ কোর্ট। সর্বশেষ ওই মামলায় তার পক্ষে হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেওয়ার আদেশ দেন।

টিএস আইয়ূবের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল লতিফ লতা বলেন, ‘হাইকোর্টের জামিনের আদেশের কপি বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর তাকে মুক্তি দেওয়া হয়।’

জামিনের পর ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেন, ‘যশোর কেন্দ্রীয় কারাগারে এখনও শত শত নেতাকর্মী মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান ফ্যাসিবাদী সরকার তাদের অন্যায়ভাবে আটক রেখেছে।  সরকার যতই গ্রেফতার নির্যাতন করুক না কেন, আমরা মাঠ ছেড়ে যাবো না।’ জনগণকে সঙ্গে নিয়ে চলমান অসহযোগ আন্দোলনে সক্রিয় থাকবেন বলে তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম