নৌকায় ভোট না দিলে ভাতা বন্ধের ঘোষণা, কাউন্সিলরকে শোকজ

কুমিল্লা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৯

নৌকায় ভোট না দিলে অসহায়দের ভাতা বন্ধ করে দেওয়া হবে– শুক্রবার জুমার নামাজের সময় এমন ঘোষণা দেওয়ার অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম সারোয়ারকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি-২৫৪-এর চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল। রিটার্নিং অফিসারের কাছে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আঞ্জুম সুলতানা সীমার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২৪ ডিসেম্বর) তাকে এ শোকজ করে অনুসন্ধান কমিটি।

নোটিশে উল্লেখ করা হয়, অভিযোগ অনুযায়ী আপনি বিগত ২২ ডিসেম্বর জুমার দিন মসজিদের মাইক ব্যবহার করে ঘোষণা করেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জনপ্রতিনিধি হিসেবে আপনার মাধ্যমে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে যারা বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং টিসিবি কার্ড পেয়েছেন, তাদের অবশ্যই নৌকা মার্কায় ভোট দিতে হবে। তাদের ওইদিন সন্ধ্যা ৬টায় মালেকা মমতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। না হলে তাদের কার্ডগুলো কেড়ে নিয়ে অন্যদের দিয়ে দেওয়া হবে। একজন ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মসজিদের মাইক ব্যবহার করে আপনার এমন ঘোষণা, বক্তব্য ও নির্দেশনা সরকারি পদবি ব্যবহার করে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগী দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীকে ভীতি প্রদর্শন এবং বলপ্রয়োগ করে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে নির্দিষ্ট প্রতীকে ভোট প্রদান করতে অনৈতিকভাবে প্ররোচিত ও প্রভাবিত করার শামিল। আপনার অনুরূপ কার্যকলাপ দ্য রিপ্রেজেন্টশন অব পিপল অর্ডার, ১৯৭২ আর্টিকেল ৭৩, আর্টিকেল ৭৭ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১১(ক)/১১ (খ) বিধির স্পষ্ট লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।

আপনার অনুরূপ কার্যকলাপের কারণে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না, তা আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টায় নির্বাচনি অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬-এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লাতে নিজে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ দেওয়া গেলো।

এ বিষয়ে কাউন্সিলর গোলাম সারোয়ার শিপন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ সঠিক নয়। আমি মসজিদ ও মসজিদের বাইরে কোথাও এমন কথা বলিনি।’

প্রসঙ্গত, এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে তিন বার শোকজ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম