পিকনিক স্পটে শিক্ষক সমাবেশ করায় ৭০ হাজার টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৩, ১৯:৫০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ২১:২৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘন করে গাজীপুরে একটি পিকনিক স্পটে শিক্ষক মিলনমেলার আয়োজন করায় এক শিক্ষক নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে অননুমোদিত সমাবেশ করার সুযোগ দেওয়ায় ওই পিকনিক স্পটকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন অপর একটি ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগরের নীলের পাড়া সবুজ ছায়া রিসোর্টে এ আয়োজন করা হয়।

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের বাসন থানার সভাপতি আলমগীর কবীরকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ৫০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান সবুজ ছায়া রিসোর্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন জানান, সবুজ ছায়া পিকনিক স্পটে অনুমতি ছাড়াই শিক্ষক সমাবেশের আয়োজন করে কেজি স্কুল অ্যাসোসিয়েশন। ওই রিসোর্টের সমাবেশে বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রায় ১১ হাজার শিক্ষক এবং তাদের পরিবারের সদস্যদের সমাবেশ ঘটে। সেখানে সবার জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। খবর পেয়ে সেখানে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হন। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী এ ধরনের সমাবেশ আয়োজন করার জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি প্রয়োজন। পূর্ব অনুমতি ছাড়াই এ ধরনের আয়োজন করায় অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের বাসন থানার সভাপতি আলমগীর কবীরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

একই সময়ে নির্বাচনি আচরণবিধি না মেনে অননুমোদিত সমাবেশ করার সুযোগ দেওয়ার অপরাধে সবুজ ছায়া পিকনিক স্পটকে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম