‘মনোনয়নের দিনই নৌকার প্রার্থী জয়ী হয়েছেন, শুধু আনুষ্ঠানিকতা বাকি’

গাইবান্ধা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪২আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক কর্মিসভায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদুর বক্তব্য নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই বক্তব্যে বাদু বলেছেন, ওই উপজেলায় যেদিন আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন পেয়েছেন সেইদিনই নৌকা জয়ী হয়েছে, শুধু আনুষ্ঠানিকতা বাকি। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

গত শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার সালমারা ইউনিয়নে অনুষ্ঠিত আওয়ামী লীগের কর্মিসভায় বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি। এ অনুষ্ঠানে আওয়ামী লীগের মনোনীত  নৌকার প্রার্থী সাবেক এমপি আবুল কালাম আজাদসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার ভোটার ও সাধারণ মানুষের মাঝেও শষ্কার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে মোকাদ্দেস আলী বাদু তার বক্তব্যের মাঝে বলেন, ‘আবুল কালাম আজাদ এই উপজেলায় যেদিন মনোনয়ন পেয়েছেন সেইদিন নৌকার জয়লাভ হয়েছে; শুধু আনুষ্ঠানিকতা বাকি, ৭ তারিখে। এই উপজেলায় আওয়ামী লীগ এবং যারা উন্নয়নে বিশ্বাসী তারা নৌকা মার্কার আবুল কালাম আজাদকেই ভোট দেবে। যেদিন তিনি মনোনয়ন পেয়েছেন সেদিনই জয়ী হয়ে গেছে। শুধু ৭ তারিখের ভোটের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা বাকি আছে।’

এদিকে, আওয়ামী লীগ নেতা মোকাদ্দেস আলী বাদুর এমন বক্তব্য নিয়ে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা সমালোচনা। এ ছাড়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বক্তব্যের বিষয়ে জানতে চেষ্টা করেও পাওয়া যায়নি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দাস আলী বাদুকে। তার ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া বলেন, ‘ভিডিওর বক্তব্যের বিষয়টি তার নজরে এসেছে। এটি খতিয়ে দেখা হবে। তবে আচরণবিধি লঙ্ঘন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ