বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

নোয়াখালী প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ১৩:০৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৩:০৪

নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আট জন আহত হয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার জয়াগ ইউনিয়নের চাটখিল-সোনাইমুড়ী সড়কের জৈনদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– লিটন চন্দ্র দেবনাথ (৪৬) এবং তার ছেলে প্রান্ত দেবনাথ (১০)। লিটন জয়াগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে জয়াগ বাজার থেকে পল্লী চিকিৎসক লিটন চন্দ্র দেবনাথ দুই ছেলে প্রতাপ দেবনাথ ও প্রান্ত দেবনাথকে নিয়ে বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে রওয়ানা দেন। পথে নোয়াখালীগামী বেপরোয়া গতির জননী নামে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে লিটন ও তার দুই ছেলে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন ও তার ছোট ছেলে প্রান্তকে মৃত ঘোষণা করেন। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এতে এখন পর্যন্ত বাবা-ছেলেসহ দুই জন নিহত হয়েছেন। প্রতাপ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। বাসের চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম