স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কেন্দ্র ও সমর্থকদের বাড়িঘরে হামলা

জামালপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ১৪:২৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৪:২৬

জামালপুর-৫ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর নির্বাচনি প্রচার কেন্দ্র ও সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৯টার দিকে জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের কাশারুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, সদর উপজেলার কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর ঈগল প্রতীকের নির্বাচনি প্রচার কেন্দ্রে হঠাৎ করেই নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের ১৫ থেকে ২০ জন সমর্থক এসে ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে তারা প্রচার কেন্দ্রটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ক্ষিপ্ত হয়ে ওই প্রচারকেন্দ্রের যুগ্ম আহ্বায়ক পার্শ্ববর্তী মো. আলমের বাড়িতে জোর করে ঢুকে ভাঙচুর করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বরকত উল্লাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘একটি প্রচারণা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিষয়টি যাচাই করে দেখা হবে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম