বেশি দামে আলু বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ ডিসেম্বর ২০২৩, ১৯:১৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৯:১৩

চট্টগ্রামে বেশি দামে আলু বিক্রি, মূল্য তালিকা ও ক্রয় রশিদ দেখাতে না পারায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে নগরীর রিয়াজুদ্দিন বাজার আলুর আড়তে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মূল্য তালিকা ও ক্রয় রশিদ দেখাতে না পারায় চারটি আড়ত মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

কুসুমপুরা ট্রেডার্স, মামুন ট্রেডার্স, শাহ আমানত ট্রেডার্স এবং ইউসুফ ট্রেডার্স নামে চার প্রতিষ্ঠানকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. উমর ফারুক। এ সময় অন্য আড়তগুলোকে সতর্ক করা হয়।

অভিযানে আলু ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয়, জমি থেকে ভোক্তা পর্যায়ে আলু বাজারজাত করতে বেশ কয়েক হাত বদল করতে হয়। মূলত এ কারণেই আলুর দাম কয়েক দফায় বেড়ে যায়। পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে কিনে নিয়ে বাজারের খুচরা ব্যবসায়ীরাই অধিক মুনাফায় বাড়তি দামে আলু বিক্রি করেন।

এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে। আলু সিন্ডিকেট করায় কারও সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘লিখিত কাগজ ছাড়া ব্যবসা করা যাবে না। আমরা সব সময় বলি, সব ব্যবসায়ী ক্র‍য় ও বিক্রয় রশিদের মাধমে ব্যবসা পরিচালনা করবেন। কিন্তু দেখা যায়, এটি না করে সিন্ডিকেট হিসেবে একশ্রেণির ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করেন। এটি কখনোই কাম্য নয়, তাই জরিমানা করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
আলু এত উপকারী, জানতেন কি?
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
বাংলাদেশি আলুর জন্য ভিয়েতনামের বাজার উন্মুক্ত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম